উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের বিএনপিতে যোগদান

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ AM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ AM
শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগ

শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগ © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নওমালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম শাহজাদা হাওলাদার বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসমাবেশে সহস্রাধিক সমর্থক নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন তিনি। পরে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার সঙ্গে সভামঞ্চে ওঠে দল ত্যাগের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দেন।

জনসমাবেশের সভামঞ্চে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে শাহজাদা হাওলাদার দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন এস এম শাহজাদা হাওলাদার। তিনি বলেন, 'আমি জনগণের জন্য রাজনীতি করি। বিগত দিনে আমি আওয়ামী লীগের এমপি আ স ম ফিরোজের অপকর্মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। তখন আ স ম ফিরোজ আমাকে নানাভাবে হয়রানি করেছেন। আমাকে ভালোবাসে সাধারণ মানুষ। বিদ্রোহী প্রার্থী হলেও তারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাদের বাইরে আমার কোনো বিকল্প ভাবনা নেই। জনগণ যেখানে আছেন, আমিও সেখানেই থাকবো।' 

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি আমার তীব্র ক্ষোভ আছে। তিনি নিজের পরিবারের সবাইকে দেশের বাহিরে পাঠিয়েছেন আগেই এরপর নিজেও দেশ ত্যাগ করেছেন। কিন্তু কর্মীদের কি হবে ভাবেন নাই। এমন লোককে নেতা মেনে দল করা নির্বুদ্ধিতা। শেখ হাসিনা বঙ্গবন্ধুর থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।' 

 এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, 'শাহজাদা হাওলাদার আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি তার সঙ্গে বহু নেতাকর্মী নিয়ে এসেছেন এবং তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।'

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬