গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি

১৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ AM
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিক ইশতি

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিক ইশতি © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তৌকির সিদ্দিক ইশতি। তিনি রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ইশতি ৮৭ নম্বর নিয়ে প্রথম অবস্থানে রয়েছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন।

উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর প্রায় ৩০ শতাংশ। অপরদিকে ৮৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী (৬৯ দশমিক ৫০ শতাংশ) ভর্তি যোগ্যতা অর্জন করতে পারেননি। এছাড়া বিভিন্ন কারণে ১১০ জনের ফল বাতিল করা হয়েছে, যার মধ্যে বহিষ্কার, রোল নম্বর ভুল, সেট ত্রুটি ও পরিচয় সংক্রান্ত ত্রুটি অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬