গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০%

১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০১:০১ PM
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০%

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০% © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এ ইউনিটে পাসের হার ৩০ শতাংশ।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন।

উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর প্রায় ৩০ শতাংশ। অপরদিকে ৮৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী (৬৯ দশমিক ৫০ শতাংশ) ভর্তি যোগ্যতা অর্জন করতে পারেননি। এছাড়া বিভিন্ন কারণে ১১০ জনের ফল বাতিল করা হয়েছে, যার মধ্যে বহিষ্কার, রোল নম্বর ভুল, সেট ত্রুটি ও পরিচয় সংক্রান্ত ত্রুটি অন্তর্ভুক্ত রয়েছে।

সংশোধিত হচ্ছে এমপিও নীতিমালা, আসছে পাঁচ পরিবর্তন
  • ০৪ নভেম্বর ২০২৬
এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা
  • ০৪ নভেম্বর ২০২৬
পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে নতুন মনিটরিং নীতিমালা
  • ০৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950