‘১০ টাকা’ নিয়ে দুই শিশুর ঝগড়া, ভাতিজার হাতে চাচি খুন

১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ PM
ভাতিজার হাতে চাচি খুন

ভাতিজার হাতে চাচি খুন © প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ‘১০ টাকা’ নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে চাচী আয়েশা খাতুনকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে তৌহিদ হোসেন (১৮) নামক এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুনের স্বামীর নাম তারা মিয়া। তৌহিদ হোসেন তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে। ঘটনার পর তৌহিদ পালিয়ে গেছে বলে জানা যায়। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ১০ টাকা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে এটি বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তোহিদ হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে চাচীকে এলোপাথারী আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে।’ 

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬