ছারপোকা মারার ওষুধ খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৪ মার্চ ২০২২, ১১:৩৬ PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গ

চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গ © ফাইল ফটো

মায়ের সঙ্গে অভিমান করে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে ছারপোকা মারার ওষুধ খেয়ে জয়ন্তী দাশ (১৪) নামে এক দশম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মাবুদ ম্যানশনের চারতলায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী জয়ন্তী দাশ, একই এলাকার স্বপন দাশের মেয়ে। সে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।  

মরদেহের সুরলহাত করা বাকলিয়া থানার উপসহকারী পরিদর্শক (এসআই) নিদর্শন বড়ুয়া বলেন, জয়ন্তীর সঙ্গে বাসায় মায়ের সঙ্গে বিভিন্ন কথাবার্তা নিয়ে রাগারাগি হয়েছিল। এছাড়াও বাসা থেকে বের হওয়া নিয়ে জয়ন্তী দাশের সঙ্গে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিমান করে ছারপোকা মারার ওষুধ খেয়েছিল জয়ন্তী, এটাতে তার মৃত্যু হয়। বাসা থেকে ছারপোকা মারার ওষুধ উদ্ধার করা হয়েছে।  

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমানবলেন, অচেতন অবস্থায় বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির জয়ন্তী নামে এক শিক্ষার্থীকে বেলা পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence