প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা গ্রেফতার

২০ মার্চ ২০২২, ১২:১৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আওয়ামী লীগ নেতার নাম মো. আব্দুল গনি মিয়া। তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের আশরাফ মিয়ার ছেলে। গনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ভুক্তভোগী নারী ক্ষেত্রে আইল দিয়ে স্থানীয় মুদি দোকানে পান কিনতে যাচ্ছিলেন। এসময় গনি ক্ষেতে কাজ করছিলেন। এক পর্যায়ে গনি ওই প্রতিবন্ধীকে জোর করে ধানক্ষেতে টেনে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। পরে ভুক্তভোগীর স্বামী থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা জানান, ওই নারীর স্বামী এবং স্থানীয় লোকজন আমাকে ঘটনাটি জানিয়েছি। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সুন্দরগঞ্জ থানার এসআই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের ঘটনার অভিযোগের প্রেক্ষিতে গনি মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ নিহত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬