ছাগল তাড়িয়ে দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে গর্ভপাত

১৯ মার্চ ২০২২, ০৬:৫৩ PM
গজারিয়া থানা

গজারিয়া থানা © সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ছাগল তাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ বিথীকে মারধর করে গর্ভপাত করানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শনিবার (১৯ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা ও গজারিয়া থানার এএসআই আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার এ ঘটনায় ওই গৃহবধূর মা ৩ জনকে আসামি করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযুক্ত বাবুল সরকারকে আটক করে পুলিশ। পরে তাকে মুন্সীগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ঢাবির বঙ্গবন্ধু হলে শিক্ষার্থী নির্যাতন, তদন্তে বিলম্ব

মামলার এজাহার থেকে জানা যায়, বিথীর মা ও বিথী ভবেরচর কলেজ রোডে হাফিজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। ১৪ মার্চ দুপুরে বাড়ির উঠানে রোদে দেওয়া বরই নষ্ট করছিল প্রতিবেশী বাবুল সরকারের ছাগল। বরইয়ের ওপর থেকে ছাগল তাড়িয়ে দেন গৃহবধূ বিথী। কেন ছাগল তাড়ানো হয়েছে বলেই বাবুল সরকারের ছেলে রানা সরকার বিথীকে প্রচুর মারধর করেন ও তলপেটে কিল-ঘুষি মেরে আহত করেন। এতে বিথীর গর্ভের বাচ্চা ১৫ মার্চ ভবেরচর হাসপাতাল রোড এলাকার সেইফ লাইফ ডায়াগনোস্টিক সেন্টারে গর্ভপাত করা হয়।

বিথীর বড় বোন স্মৃতি জানান, এখনো আমার বোনের অনেক রক্ত যাচ্ছে। বিথীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমার বোনের আর কোন বাচ্চা নেই। সবেমাত্র একটি বাচ্চা পেটে এসেছিল, তাও ওরা নষ্ট করে দিল।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন জানান, অন্তঃসত্ত্বা বিথীকে মারধর করার অভিযোগে শুক্রবার বাবুল সরকারকে আটক করেছে পুলিশ। আসামি বাবুল সরকারকে আদালতে পাঠানো হয়েছে।

মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence