ভাবিকে নির্যাতনের মামলায় কারাগারে উপজেলা ছাত্রলীগ সভাপতি

১৫ মার্চ ২০২২, ০৩:৪৫ PM
এস এম মাহবুব হোসাইন

এস এম মাহবুব হোসাইন © ফাইল ছবি

ভাবির দায়ের করা নারী নির্যাতন মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আলমগীর কবির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, মাহবুবের বড় ভাই জাকির হোসেন সৌদি আরবে থাকেন। মাহবুব তার ভাবি রেহেনা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করতেন। রেহেনাকে শ্বশুরবাড়ির কোনো ঘরে থাকতে দেওয়া হয় না বলে তিনি বাবার বাড়ি থেকে টাকা এনে একটি ঘর নির্মাণ করেন। একপর্যায়ে মাহবুব ও আরেক প্রবাসী ছোট ভাই মোস্তফা হোসাইন ওই ঘরটিও দখল করেন। ২০২০ সালের ১ আগস্ট রেহেনা ও তার ছেলেকে মারধরও করা হয়। এসব ঘটনায় ৪ আগস্ট রেহেনা বাদী হয়ে আদালতে মামলা করেন। ইতোপূর্বে মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন মাহবুব।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হেসেন শোভন বলেন, পারিবারিক একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন মাহবুব। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন অভিজ…
  • ১৮ এপ্রিল ২০২৬
টুঙ্গিপাড়ায় বিধবা নারীকে হাতুড়িপেটায় হত্যা, প্রধান আসামি গ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতালে সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে গেলেন…
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা শেষ, ফল প্রকাশের সময় জানাল ম…
  • ১৮ এপ্রিল ২০২৬
চাহিদা ছিল ১ কোটি অতিরিক্ত পাঠ্যবই, অ্যাকশন শুরু করতেই কমে …
  • ১৮ এপ্রিল ২০২৬
নানা আয়োজনে বড়াইবাড়ী দিবস পালিত
  • ১৮ এপ্রিল ২০২৬