প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা শেষ, ফল প্রকাশের সময় জানাল মন্ত্রণালয়

১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। চলতি সপ্তাহে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) চার শিফটের এ পরীক্ষা বিকেল ৫টা ২০ মিনিটে শেষ হয়। রাজধানীর নয়টি কেন্দ্রে এ পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষায় ৫৩ হাজার প্রার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরীক্ষা শেষ ওএমআর শিটগুলো গোছানোর কাজ চলছে। আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) সকালের মধ্যে ওএমআর শিট গুছিয়ে নিয়ে তা মূল্যায়নের কার্যক্রম শুরু হবে। ওএমআর শিট মূল্যায়ন করতে দুই থেকে তিন কার্যদিবস লাগতে পারে। এরপর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো- চলতি সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।’

যেসব কেন্দ্রে পরীক্ষা হলো
৯টি কেন্দ্র হচ্ছে- লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, সরকারি বাঙলা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬