বদলে যাচ্ছে এক সরকারি কলেজের নাম

১০ নভেম্বর ২০২৬, ০১:৫১ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

খুলনার রূপসা সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম হচ্ছে বেলফুলিয়া সরকারি কলেজ। সোমবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, রূপসা সরকারি কলেজ, রূপসা, খুলনা-এর নাম পরিবর্তন করে বেলফুলিয়া সরকারি কলেজ, রূপসা, খুলনা নামে নামকরণে নির্দেশক্রমে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

জানা গেছে, কলেজটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ, রূপসা, খুলনা’। আওয়ামী সরকার পতনের পর ২০২৫ সালের ২২ জুন রাতে কলেজটির নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। কলেজটির নাম বদলে রাখা হয় ‘রূপসা সরকারি কলেজ, রূপসা, খুলনা’। 

তবে নতুন নামকরণ নিয়ে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ, একই এলাকায় আগে থেকেই ‘রূপসা কলেজ’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ সমস্যা নিরসনে গত ১৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের দাবি জানান।

তিনি বলেন, রূপসার ঐতিহ্যবাহী রূপসা কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকাবাসীর ভালবাসা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রেখে চলেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ প্রায় চার দশক ধরে এই প্রতিষ্ঠান হাজারো শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছে। রূপসা উপজেলার অপর প্রান্তে ভৈরব নদীর তীরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু কলেজ সম্প্রতি সরকারের সিদ্ধান্তে রূপসা সরকারি কলেজ নামে পুনঃনামকরণ করা হয়েছে। এমন নামকরণের ফলে এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা রকমের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 

তিনি আরও বলেন, রূপসা কলেজের ডাকযোগে আসা গুরুত্বপূর্ণ চিঠিপত্র ভুলক্রমে রূপসা সরকারি কলেজে চলে যাচ্ছে এবং সরকারি কলেজের চিঠিপত্র চলে আসছে রূপসা কলেজে। এছাড়া অনলাইন ভর্তি কার্যক্রমে বিভ্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। এ বছর প্রায় ৫০ জন শিক্ষার্থী রূপসা কলেজে ভর্তির ইচ্ছা থাকা সত্ত্বেও ভুলক্রমে আবেদন করেছে রূপসা সরকারি কলেজে। এছাড়া অনার্স কোর্সে প্রতি বছর ভাল ফলাফলের জন্য প্রায় ৩০০ জন শিক্ষার্থী আবেদন করলেও এ বছর আবেদন মাত্র ২৫ জন। যার ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
বিএইউএসটিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
চাপাতি-ককটেলসহ ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের ‘গুলির…
  • ১০ নভেম্বর ২০২৬
গত ১৭ বছরে যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফল উচ্চশিক্ষ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ চাপায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950