নানা আয়োজনে বড়াইবাড়ী দিবস পালিত

নানা আয়োজনে বড়াইবাড়ী দিবস পালিত

১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ PM
বড়াইবাড়ী দিবস উপক্ষে শহীদ বিডিআর সদস্যদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা

বড়াইবাড়ী দিবস উপক্ষে শহীদ বিডিআর সদস্যদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা © সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস। শনিবার (১৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে শহীদ বিডিআর সদস্যদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিফলক নির্মাণ এবং দিবসটিকে সরকারিভাবে পালনের দাবি জানান।

উল্লেখ্য, ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে তৎকালীন বিডিআর, গ্রামবাসী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। সেদিন ভোররাতে বিএসএফ বিনা উসকানিতে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বড়াইবাড়ী গ্রামে অতর্কিত হামলা চালালে এলাকায় চরম আতঙ্ক ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।

এ সময় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সাহসী প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

সংঘর্ষে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অপর দিকে বিএসএফের ১৬ সদস্য নিহত হন বলে জানা যায়।

প্রতিবছর দিবসটি পালনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয়রা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬