গর্তে পড়ে ছিল ছাত্রীর গলা কাটা লাশ

১০ মার্চ ২০২২, ০৭:১৬ AM
মৌলভীবাজারের কমলগঞ্জে এক ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ির পেছনে গর্তে পড়ে ছিল এক ছাত্রীর গলা কাটা লাশ। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত প্রথম শ্রেণির ছাত্রী ফাতেমা জান্নাত কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। সে শমসেরনগরের কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

গতকাল বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল ফাতেমা। পরে সন্ধ্যায় তার লাশ পাওয়া যায়। ওই ছাত্রীর বাবা ফরিদ মিয়া জানান, বুধবার আছরের নামাজের পর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় গর্তে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। পেটেও ছোরা বা দা চালানো হয়েছে।

আরো পড়ুন: কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ঘটনা জানার পর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরির পর লাশ উদ্ধার করে নিয়ে যান।

পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘ছাত্রীটিকে নির্মমভাবে গলা কেটে ছোরা দিয়ে পেটের ভুড়িও বের করা হয়েছে। দেহের বিভিন্ন অংশে কোপানোরও দাগ রয়েছে। এর কারণ ও কারা ঘটিয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন অভিজ…
  • ১৮ এপ্রিল ২০২৬
টুঙ্গিপাড়ায় বিধবা নারীকে হাতুড়িপেটায় হত্যা, প্রধান আসামি গ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতালে সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে গেলেন…
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা শেষ, ফল প্রকাশের সময় জানাল ম…
  • ১৮ এপ্রিল ২০২৬
চাহিদা ছিল ১ কোটি অতিরিক্ত পাঠ্যবই, অ্যাকশন শুরু করতেই কমে …
  • ১৮ এপ্রিল ২০২৬
নানা আয়োজনে বড়াইবাড়ী দিবস পালিত
  • ১৮ এপ্রিল ২০২৬