রাজধানীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, হচ্ছিল রক্তক্ষরণ

০৮ মার্চ ২০২২, ১২:৩২ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি © ফাইল ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় এ বর্বরতা ঘটেছে। পরে রাতে ১৯ বছর বয়সী ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

তরুণীকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় এক নারী জানান, সন্ধ্যার দিকে স্টাফ কোয়ার্টার মোড়ে অসুস্থ অবস্থায় ওই তরুণী পড়েছিলেন। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তখন সে সাহায্য চাইলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

আরও পড়ুন: সংগ্রামী নারীদের অনুপ্রেরণা ঢাবির সাবেক শিক্ষিকা রুমানা

ভুক্তভোগী ওই তরুণী হাসপাতালে পুলিশের কাছে অভিযোগ করেন, তামজিদ হোসেন আদর (২২) নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তারা দুজনই যাত্রাবাড়ী এলাকায় পাশাপাশি গলিতে থাকেন। তামজিদ তাকে বিয়ে করার আশ্বাস দিলে তিন দিন আগে তিনি বাসা থেকে চলে আসেন।

এই তিন দিন তারা বিভিন্ন জায়গায় ঘুরলেও সোমবার বেলা ৩টার দিকে তাকে স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি আরও তিন তরুণকে দেখতে পান। সেখানে তাকে তারা আটকে রেখে পাশবিকতা চালায়। তার আপত্তিকর ছবি তুলে কাউকে জানালে তা ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।

আরও পড়ুন: ইরান-সিরিয়াকে পেছনে ফেলে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ রাশিয়া

তরুণীর দাবি, কাউকে কিছু বলবে না জানিয়ে ছাড়া পেলেও রাস্তায় বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে যাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান জানান, বিষয়টি ডেমরা থানাকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: জনশক্তির যে দক্ষতা প্রয়োজন, তা দেখাতে পারছি না: নওফেল

ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, তরুণীর সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬
বাইবেল, চিঠি, আর কুকিজ, চাঁদে নভোচারীরা সঙ্গে যা নিয়ে গেলেন 
  • ০২ এপ্রিল ২০২৬
ছাগল-কাণ্ড তুলে ধরা সেই সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর …
  • ০২ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুই মিনিট্রাক জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬