ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুই মিনিট্রাক জব্দ

০২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ PM
পলিথিনসহ জব্দ মিনিট্রাক 

পলিথিনসহ জব্দ মিনিট্রাক  © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুটি মিনিট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে একটি প্লাস্টিক কারখানার বিরুদ্ধে দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের অভিযোগও উঠে এসেছে।

বুধবার (১ এপ্রিল) রাতে রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ‘মায়ের দোয়া’ নামের একটি রিসাইক্লিং প্লাস্টিক কারখানার সামনে থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন বোঝাই দুটি মিনিট্রাক জব্দ করা হয়। 

স্থানীয় লোকজন জানান, কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে ওসমান নামের এক ব্যক্তি অবৈধভাবে পলিথিন উৎপাদন ও সরবরাহ করে আসছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি জানান, এর আগেও একই কারখানার মালিককে অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে জরিমানা করা হয়েছিল। জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন। পরিবেশের জন্য ক্ষতিকর এই অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্…
  • ১০ নভেম্বর ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, আবেদন শুরু ৫ জানুয়া…
  • ১০ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি গাজীপুরে স্থানান্তর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী?
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগ-ছাত্রলীগের ৬ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে বরগুনার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950