ফি দিতে দেরি করায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

০৭ মার্চ ২০২২, ০৫:৪০ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

ফি দিতে দেরি করায় মায়ের সঙ্গে অভিমান করে মোছা দিশা (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার (৭ মার্চ) দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। দিশা স্থানীয় মো. ইসমাইল হোসেন টিটু মিয়ার মেয়ে। সে পার্শ্ববর্তী সাপমারী এলাকার নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে দিশা সবার ছোট। আজ সকালে দিশার মা লিপি বেগম তাকে স্কুলে যেতে বলে। কিন্তু স্কুলের ফি না দিলে স্কুলে যাবে না বলে জানায় দিশা। এতে তার মা ক্ষুব্ধ হয়ে তাকে বকাবকি ও একটি চড় দেয়। অভিমানে দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াল ঘরে গিয়ে গলায় ফাঁস দেয় সে। স্বজনরা তাকে উদ্ধার করে ভাতশালার জিনোম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিশাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুর ঝুলন্ত মরদেহ, পাশে সুইসাইড নোট

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, স্কুলছাত্রীর মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: বসতঘরে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্কুলের ফি দিতে দেরি করায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।

জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬