বসতঘরে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

০৫ মার্চ ২০২২, ০২:০৮ PM

© প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইমন মুন্সি (১৭) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ইমন মুন্সি ওই গ্রামের মৃত কবির মুন্সির ছেলে। সে পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

জানা যায়, শুক্রবার সকালে ইমন মুন্সির পরিবারের লোকজন তাকে বাড়িতে রেখে আত্মীয়বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস অবস্থায় ইমনের মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ এসে রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক ইউনুচ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশটি থানায় রাখা হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬