বিসিএসের প্রস্তুতি নিতে ঢাবি যাচ্ছিলেন, মোহাম্মদপুরে আসতেই কোপাল নোবিপ্রবি ছাত্রকে

১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ PM
আহত নোবিপ্রবি শিক্ষার্থী তানভীর

আহত নোবিপ্রবি শিক্ষার্থী তানভীর © সংগৃহীত

বিসিএসের প্রস্তুতি নিতে বন্ধু ও বড় ভাইদের সঙ্গে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন মোহাম্মদ তানভীর রহমান (২৯)। কিন্তু পথে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন তিনি। মুঠোফোন ও ওয়ালেট ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় তাকে চাপাতি দিয়ে ১২ থেকে ১৪টি কোপ দেয় ছিনতাইকারীরা । এ সময় তার মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের পাশের পদচারী-সেতুর নিচে এ ঘটনা ঘটে। আহত তানভীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শরীরে চাপাতির আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

তানভীর ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছেন। চাকরিতে যোগদানের অপেক্ষায় থাকার পাশাপাশি তিনি বিসিএসের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। তার বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়।

তানভীরের বড় ভাই মো. হাসান সরকার বলেন, মঙ্গলবার দুপুরে আটিবাজার থেকে বছিলা সেতু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন তানভীর। সেখানে বন্ধু ও বড় ভাইদের সঙ্গে বিসিএসের প্রস্তুতি নিয়ে আলোচনা করার কথা ছিল। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আগে পদচারী-সেতুর নিচে পৌঁছালে তিন-চারজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে। তাদের প্রত্যেকের হাতে চাপাতিসহ ধারাল অস্ত্র ছিল।

হাসান আরও বলেন, ছিনতাইকারীরা প্রথমে তানভীরের মুঠোফোন ও ওয়ালেট কেড়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে কোপাতে শুরু করে তারা। তার ডান হাত ও পিঠে ১২ থেকে ১৪টি কোপ দেওয়া হয়। তবে চাপাতির আঘাত খুব বেশি গভীর হয়নি। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি। একপর্যায়ে তানভীর মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ছিনতাইকারীরা তানভীরের আইফোন ১৬ প্রো ম্যাক্স ও ওয়ালেট নিয়ে গেছে বলে জানান হাসান। ওয়ালেটে ছয় থেকে সাত হাজার টাকা ছিল। চিকিৎসা শেষে তারা থানায় যাবেন বলেও জানান তিনি।

ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সম…
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
কনস্টেবল নিয়োগে দালাল ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
  • ১০ নভেম্বর ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ— ট্রাম্পের ঘোষণার পর তেলের দামে বড় প…
  • ১০ নভেম্বর ২০২৬
‘মেসি ছাড়াও আর্জেন্টিনা ভয়ংকর’, বলছেন উরুগুয়ের তারকা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950