চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয় নিলেন ছাত্রলীগ নেতার বাড়িতে— অতঃপর...

১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ AM
পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালাম

পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালাম © সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত এক চিকিৎসককে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানার বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগী দেখছিলেন মেডিকেল অফিসার সুরঞ্জিত দাস। এ সময় ইমরান হোসেন সালামের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার চেম্বারে যান। চেম্বারে আগে থেকেই একজন নারী রোগী থাকায় বেলায়েত হোসেনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক।

পরে বিষয়টি ছেলেকে জানান বেলায়েত হোসেন। কিছুক্ষণ পর ইমরান খান তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। এ সময় তারা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ ও গালাগাল করেন। একপর্যায়ে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে নিজের চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক সুরঞ্জিত দাস। পরে এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেন।

চিকিৎসক সুরঞ্জিত দাস বলেন, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় ইমরান খান তার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও মারধর করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান হোসেন সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ: বরিশাল
বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্ট…
  • ১১ নভেম্বর ২০২৬
ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950