বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড © টিডিসি সম্পাদিত
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সচিব পদে ৪ জন এবং ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। দুটি পদেই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১১ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সচিব পদে এবং ২৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার পদে নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড
মন্ত্রণালয়: প্রতিরক্ষা মন্ত্রণালয়
চাকরির ধরন: সরাসরি নিয়োগ
১. পদের নাম: সচিব
পদসংখ্যা: ৪টি
বেতন: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)
বয়সসীমা: সর্বোচ্চ ৫৩ বছর।
আরও দেখুন: পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্টম শ্রেণি পাস থেকে
যোগ্যতা: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে। তবে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ পদে আবেদন করতে পারবেন না।
আবেদন শুরু: ১৮ নভেম্বর, ২০২৬ সকাল ১০টায়।
আবেদন শেষ: ১৭ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
বিশেষ শর্ত: প্রার্থীর সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণের সর্বশেষ তারিখ (এসওএস) ২২ ফেব্রুয়ারি ২০২৭ হতে হবে। সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না।
আরও দেখুন: ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থাকবে মাসিক ভাতা
আবেদন যেভাবে: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন।
২. পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার
পদসংখ্যা: ২টি
বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএসসি পাসে
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সশস্ত্র বাহিনীতে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে। তবে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না।
আবেদন শুরু: ১ নভেম্বর, ২০২৬ সকাল ১০টায়।
আবেদন শেষ: ২১ নভেম্বর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
বিশেষ শর্ত: প্রার্থীর সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণের সর্বশেষ তারিখ (এসওএস) ১ জানুয়ারি ২০২৭ হতে হবে। সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
আবেদন যেভাবে: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন।