পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্টম শ্রেণি পাস থেকে

১১ নভেম্বর ২০২৬, ১০:১৬ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১০:২০ AM
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮টি ক্যাটাগরিতে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-২ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়

মোট পদসংখ্যা: ১৫৫টি

চাকরির ধরন: অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত)

আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২টা ১ মিনিট।

আবেদন শেষ: ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

পদ ও যোগ্যতার বিবরণ

১. গাইড: ১টি। বেতন স্কেল ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। ইংরেজি বিষয়ে অন্যূন স্নাতক (সম্মান) পাস।

আরও দেখুন: ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থাকবে মাসিক ভাতা

২. ক্যাটালগার: ৩টি। বেতন স্কেল ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১)। স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।

৩. লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। আইন বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রি।

৪. ফটোগ্রাফার (স্টিল): ১টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। অন্যূন স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফির ওপর সনদ অথবা অন্যূন এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা।

৫. টেকনিশিয়ান (নেটওয়ার্ক): ১টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কম্পিউটার সায়েন্স, নেটওয়ার্কিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।

৬. টেকনিশিয়ান (হার্ডওয়্যার): ৫টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।

৭. টিভি টেকনিশিয়ান: ২টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যূন এইচএসসি পাস এবং দুই বছরের ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা।

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএসসি পাসে

৮. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩টি। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রি। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৯. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ৫টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। অন্যূন স্নাতক ডিগ্রি। 

১০. গ্রন্থাগার সহকারী: ২টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। অন্যূন স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।

১১. সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর: ১২টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। অন্যূন স্নাতক ডিগ্রি। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

১২. অ্যাম্বুলেন্স ড্রাইভার: ২টি। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। অন্যূন অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১৩. ড্রাইভার: ৬টি। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। অন্যূন অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আরও দেখুন: চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

১৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অন্যূন এইচএসসি পাস। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

১৫. আইন সহকারী: ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অন্যূন এইচএসসি পাস এবং কোনো আইনজীবীর সহকারী হিসেবে অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা।

১৬. অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান: ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অন্যূন এইচএসসি পাস। অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১৭. প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: ২টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অন্যূন এইচএসসি পাস এবং কম্পিউটার, ইন্টারনেট ও ই-মেইল পরিচালনায় দক্ষতা।

১৮. লাইনম্যান: ২টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। কম্পিউটার/ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)সহ এইচএসসি পাস। 

১৯. ক্যামেরাম্যান সহকারী: ১টি। বেতন স্কেল ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)। অন্যূন এইচএসসি পাস। ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা।

২০. সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪টি। বেতন স্কেল ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)। অন্যূন এইচএসসি পাস। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি। সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি আনসার/ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

আরও দেখুন: কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন

২১. মোয়াজ্জিন: ১টি। বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। অন্যূন আলিম ও ক্বারীয়ানা পাস। সুকণ্ঠের অধিকারী হতে হবে।

২২. মেকানিক (গ্রেড-সি): ১টি। বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)। অন্যূন এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অটোমোবাইল বিষয়ে অন্যূন ছয় মাসের প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য।

২৩. অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মী: ৩টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যূন এসএসসি পাস। তবে নিয়োগ বিধির তফসিল জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

২৪. সহকারী ডেসপাচ রাইডার: ৩টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অন্যূন এসএসসি পাস। মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা। তবে নিয়োগ বিধির তফসিল জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

২৫. কামরা পরিচারক/পরিচারিকা: ১৪ টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অন্যূন এসএসসি পাস। তবে নিয়োগ বিধির তফসিল জারির আগে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

আরও দেখুন: ৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাস থেকে

২৬. নিরাপত্তা প্রহরী: ১০টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অন্যূন অষ্টম শ্রেণি পাস এবং শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।

২৭. পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার): ৪টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। পেশাদার ঝাড়ুদার হতে হবে।

২৮. ক্লিনার/হেলপার: ২টি। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। অন্যূন অষ্টম শ্রেণি পাস।

আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে  প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদনসংক্রান্ত সহায়তা: অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query\@teletalk.com.bd ও recruitment\@parliament.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ১১ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950