চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

১০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ PM
জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর © টিডিসি সম্পাদিত

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সার্কিট হাউজে চার ক্যাটাগরির পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের নেজারত শাখা থেকে ৩ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এবং অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সার্কিট হাউজ।

পদের সংখ্যা: ৪ ক্যাটাগরিতে মোট ১৪ জন।

চাকরির ধরন: অস্থায়ী।

আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ৯ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদের নাম ও সংখ্যা:

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড।

আরও দেখুন: এইচএসসি পাসেই মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

২. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫টি।

কর্মস্থল: জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সমূহ।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড।

৩. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১টি।

কর্মস্থল: সার্কিট হাউজ, চাঁদপুর।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড।

আরও দেখুন: কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন

৪. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১টি।

কর্মস্থল: সার্কিট হাউজ, চাঁদপুর।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। 

আরও দেখুন: ৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাস থেকে

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে আবেদন করতে হবে। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সব পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যও একই পরিমাণ ফি প্রযোজ্য।

বিস্তারিত তথ্য জানা যাবে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে এবং আবেদনসংক্রান্ত তথ্য জানা যাবে এখানে থেকে।

আরও দেখুন: ৩৮ পদে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

বিস্তারিত জানতে এখানে দেখুন।

সেন্ট্রাল ইউনিভার্সিটির অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষা…
  • ১০ নভেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950