এইচএসসি পাসেই মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ PM
জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা

জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা © টিডিসি ফাইল ফটো

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতায় ৭ ক্যাটাগরির পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরার রাজস্ব শাখা থেকে ৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা

পদের সংখ্যা: ৭ ক্যাটাগরিতে মোট ১৩ জন

চাকরির ধরন: অস্থায়ী

আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদন শেষ: ৭ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা

পদের নাম ও সংখ্যা:

১. ড্রাফটসম্যান

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সিভিল ড্রাফটিং বিষয়ে ৬ মাসের ট্রেড কোর্সের সনদ। 

বেতন ও গ্রেড: ২২,৮০০-৫৫,২০০ টাকা, ১৫তম গ্রেড।

আরও দেখুন: কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন

২. নাজির কাম-ক্যাশিয়ার

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন ও গ্রেড: ২১,৯০০-৫২,৯০০ টাকা, ১৬তম গ্রেড।

৩. ট্রেসার

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ড্রয়িং বিষয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্সের সনদ । কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন ও গ্রেড: ২১,৯০০-৫২,৯০০ টাকা, ১৬তম গ্রেড।

আরও দেখুন: ৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাস থেকে

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 

বেতন ও গ্রেড: ২১,৯০০-৫২,৯০০ টাকা, ১৬তম গ্রেড।

৫. সার্টিফিকেট পেশকার

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 

বেতন ও গ্রেড: ২১,৯০০-৫২,৯০০ টাকা, ১৬তম গ্রেড।

আরও দেখুন: ৩৮ পদে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

৬. সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 

বেতন ও গ্রেড: ২১,৯০০-৫২,৯০০ টাকা, ১৬তম গ্রেড।

৭. ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা:এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 

বেতন ও গ্রেড: ২১,৯০০-৫২,৯০০ টাকা, ১৬তম গ্রেড।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

আরও দেখুন: ৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরার নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সব পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

বিস্তারিত জানতে এখানে দেখুন।

ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকত…
  • ১০ নভেম্বর ২০২৬
স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে অস্ত্রসহ ঘোরাঘুরির সময় যুবককে আটক করলেন ছাত্রদল নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাবি
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950