জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটির জেলা রাজস্ব শাখা এবং উপজেলা ও রাজস্ব সার্কেল ভূমি অফিসে ৭টি ক্যাটাগরিতে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৫তম ও ১৬তম গ্রেডের এসব পদে বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট।
আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ৪ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদের নাম ও সংখ্যা:
১. ড্রাফটসম্যান: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। সিভিল ড্রাফটিং বিষয়ে অন্যূন ৬ মাসের ট্রেড কোর্সের সনদ।
বেতন ও গ্রেড: ১৫তম গ্রেড, ২২,৮০০-৫৫,২০০ টাকা।
আরও দেখুন: ৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৭টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৩. নাজির কাম-ক্যাশিয়ার: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড ২১,৯০০-৫২,৯০০ টাকা।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
৪. সার্টিফিকেট পেশকার: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৫. সার্টিফিকেট সহকারী: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৬. ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড ২১,৯০০-৫২,৯০০ টাকা।
আরও দেখুন: ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিলবে দৈনিক ভাতা
৭. মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড ২১,৯০০-৫২,৯০০ টাকা।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আরও দেখুন: ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের জন্য ১১২ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে দেখুন।