১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ AM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © টিডিসি সম্পাদিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ৫ ক্যাটাগরিতে ২০ টি শূন্যপদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। ১৩, ১৪, ১৬ ও ২০তম গ্রেডের এসব পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশের সব জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। 

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদের নাম ও পদসংখ্যা:

১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ১টি। গ্রেড-১৩। বেতনস্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

২. কম্পিউটার অপারেটর: ৬টি। গ্রেড-১৩। বেতনস্কেল ২৪,০০০–৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

আরও দেখুন: ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিলবে দৈনিক ভাতা

৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৩টি। গ্রেড-১৪। বেতনস্কেল ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮টি। গ্রেড-১৬। বেতনস্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

৫. অফিস সহায়ক: ২টি। গ্রেড-২০। বেতনস্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন

বয়সসীমা: ৩২ বছর। 

আবেদনকারীর জেলা: সব জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ডিএমপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৪ নং পদের জন্য  ১১২ টাকা, ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।

আরও দেখুন: ১৪৭ পদে বিসিএস নন-ক্যাডারে নিয়োগ, আবেদন অনলাইনে

বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।

এনসিপির নাহিদরা কেন আমার স্ত্রী দাবি করা মহিলার প্রতি এতটা …
  • ০৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে
  • ০৬ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি প…
  • ০৬ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব
  • ০৬ নভেম্বর ২০২৬
রবিবার বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস
  • ০৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পিস ইউনিভার্সিটির মধ্…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950