স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম © টিডিসি সম্পাদিত
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় সাতটি পেশায় প্রশিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি)। এ লক্ষ্যে লিড ট্রেইনার, অ্যাসোসিয়েট ট্রেইনার ও এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেইনার পদে প্রশিক্ষকদের একটি পুল তৈরি করা হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডব্লিউইএবির ওয়েবসাইটে এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি)।
প্রোগ্রামের নাম: স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)।
স্কিমের নাম: এক্সপ্যানশন অব স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যালি ইনক্লুসিভ ট্রেনিং ফর প্রায়োরিটি অ্যান্ড ইমার্জিং সেক্টরস।
আবেদন শেষ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩টা ৫৯ মিনিট।
পদের নাম: তিন ধরনের প্রশিক্ষক নেওয়া হবে।
১. লিড ট্রেইনার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা ডিপ্লোমা পাস, কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
২. অ্যাসোসিয়েট ট্রেইনার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা ডিপ্লোমা পাস, কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
৩. এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেইনার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস, এনএসডিএর সনদ, কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
প্রশিক্ষণের বিষয়: সাতটি পেশায় প্রশিক্ষক পুল তৈরি করা হবে।
১. বেকারি ও পেস্ট্রি উৎপাদন এবং উদ্যোক্তা উন্নয়ন।
২. বিউটিফিকেশন ও উদ্যোক্তা উন্নয়ন।
৩. ডিজিটাল মার্কেটিং, আইটি ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা উন্নয়ন।
আরও দেখুন: ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিলবে দৈনিক ভাতা
৪. খাদ্য ও পানীয় উৎপাদন এবং উদ্যোক্তা উন্নয়ন।
৫. ফ্যাশন ডিজাইন, পণ্য উন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়ন।
৬. গ্রাফিক ডিজাইন ও উদ্যোক্তা উন্নয়ন।
৭. প্রফেশনাল বারিস্তা ও পানীয় প্রস্তুতকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে আবেদনপত্রের হার্ড কপি ও সফট কপি জমা দিতে হবে। আবেদনপত্রে যে কোর্স ও পদের জন্য আবেদন করা হচ্ছে, তার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: প্রধান সমন্বয়কারী, সিসিপ-ডব্লিউইএবি প্রোগ্রাম, অ্যাঙ্কর টাওয়ার (৮ম তলা), ১০৮, বীর উত্তম সি. আর. দত্ত রোড, ঢাকা-১২০৫।
ই-মেইল: sicipweab\@gmail.com
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ডব্লিউইএবির ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
