কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা © টিডিসি সম্পাদিত
কৃষি তথ্য সার্ভিসে ৬ ক্যাটাগরির পদে ১৫ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত এসব পদে সরাসরি নিয়োগের মাধ্যমে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডের এসব পদে এসএসসি, এইচএসসি ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক (গণযোগাযোগ) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ফেরদৌসী ইয়াসমিন স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।
আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদের নাম ও সংখ্যা:
১. সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টসের সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও গ্রেড: ১৪তম গ্রেড, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
আরও দেখুন: ৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাস থেকে
২. অডিও ভিস্যুয়েল ইউনিট অপারেটর: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে। ৩৫ মি.মি. ও ১৬ মি.মি. প্রজেক্টর, অ্যামপ্লিফায়ার, পিএ এবং সেট জেনারেটর পরিচালনার কাজে প্রশিক্ষণ থাকতে হবে। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও গ্রেড: ১৪তম গ্রেড, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস হতে হবে। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ৩০ শব্দ থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
আরও দেখুন: ৩৮ পদে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
৪. ক্যালিগ্রাফিস্ট: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে। কমার্শিয়াল আর্টস, ইলাস্ট্রেশন, লেটারিং, কি ড্রয়িং, লেআউট ও চার্ট তৈরির বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৫. অফসেট প্রিন্টার: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে। যেকোনো স্বনামধন্য অফসেট প্রেসে প্রিন্টার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
আরও দেখুন: ৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
৬. অফিস সহায়ক: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন ও গ্রেড: ২০তম গ্রেড, ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
আবেদনের যোগ্যতা: বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা সব পদের ক্ষেত্রে ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে দেখুন।