ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থাকবে মাসিক ভাতা

১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ PM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন ১৬ জন। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর আওতায় নির্বাচিত ইন্টার্নদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। 

বুধবার (২৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা থেকে এ-সংক্রান্ত ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

ইন্টার্নশিপের সংখ্যা: ১৬ জন।

মেয়াদ: তিন মাস।

ইন্টার্নশিপের বিষয়: মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কার্যক্রম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কার্যাবলি; ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা।

আবেদন শেষ: ২৮ নভেম্বর ২০২৬।

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএসসি পাসে

আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে স্নাতক পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

একজন প্রার্থী সরকারি অফিসে একবারই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

আরও দেখুন: চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

ইন্টার্নশিপ ভাতা: নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। এ ছাড়া অন্য কোনো ভাতা বা সুযোগ-সুবিধা দেওয়া হবে না। ভাতা পাওয়ার জন্য প্রতি মাসে নিয়োগকৃত সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন পাঠানোর ঠিকানা: amdadhoque74\@gmail.com

অন্যান্য শর্ত: কোনো আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর ১২(গ) অনুচ্ছেদ অনুযায়ী একটি ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।

আরও দেখুন: কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন

কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রাথমিক বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত বা মৌখিক কিংবা উভয় পরীক্ষায় অংশ নিতে হতে পারে। পরীক্ষার তারিখ ও সময় ই-মেইল, ডাকযোগে অথবা মোবাইল ফোনে জানানো হবে। লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্রের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।

সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রার্থীদের সনদ দেওয়া হবে। তবে ইন্টার্নশিপ চলাকালে কর্মে নিয়োজিত থাকার কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। ইন্টার্নশিপ সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো ধরনের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না। এমনকি ইন্টার্নশিপ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তর-সংস্থা কিংবা অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির দাবিও করা যাবে না।

আরও দেখুন: ৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাস থেকে

নির্বাচিত প্রার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুসরণের পাশাপাশি সরকারি অফিস ব্যবস্থাপনা ও গোপনীয়তা-সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধান মেনে দায়িত্ব পালন করতে হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950