ইন্টার্নশিপের সুযোগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে, থাকছে সনদ ও মাসিক ভাতা

২০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ PM
ইন্টার্ন নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে

ইন্টার্ন নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে © টিডিসি সম্পাদিত

ইন্টার্ন নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রতিষ্ঠানটি ২০২৬-২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপে ৮ প্রার্থী নিয়োগে ১৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন;

পদের নাম: ইন্টার্ন;

পদসংখ্যা: ৮টি;

মাসিক ভাতা: ১০,০০০ টাকা;

আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে, থাকছে মাসিক ভাতা ও সনদ

কর্মঘণ্টা: সকাল ৮টা থেকে বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। অথবা,

*জ্বালানিবিষয়ক গবেষণায় অভিজ্ঞ প্রার্থীরা ভূতত্ত্ব, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, অর্থনীতি, আইন, বাণিজ্য, জনপ্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন;

*ওপরে বর্ণিত বিষয়ে অধ্যয়নরত ও চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

*সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ দশমিক ২৫ থাকতে হবে;

*অবতীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিপিসির অফিশিয়াল ওয়েবসাইট

২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬
সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
  • ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ২০ অক্টোবর ২০২৬