৯ পদে ৩৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিপিএটিসি © সংগৃহীত
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ থেকে ২০তম গ্রেডে ৯ পদে ৩৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ অক্টোবর বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশিক্ষণ);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৪৪,০০০-১০,৫৯,০০ টাকা (গ্রেড-৯);
২. পদের নাম: সহকারী প্রোগ্রামার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৪৪,০০০-১০,৫৯,০০ টাকা (গ্রেড-৯);
৩. পদের নাম: পরিবহন তদারককারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০);
৪. পদের নাম: পরিসংখ্যান সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২);
৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
৬. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৮. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
৯. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১৮টি;
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
প্রার্থীর বয়স: ১৮–৩২ বছর (১৫ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিপিএটিসির অফিশিয়াল ওয়েবসাইট