পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © টিডিসি সম্পাদিত
ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি 'ইন্টার্নশিপ' পদে ১০ কর্মী নিয়োগে ১৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়;
পদের নাম: ইন্টার্ন;
পদসংখ্যা: ১০টি;
মাসিক ভাতা: ১০,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*পরিবেশ বিজ্ঞান, ফরেস্ট্রি, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, কৃষি, ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর ও অঞ্চল পরিকল্পনা, ডেভেলপমেন্ট স্টাডিজ, জলবায়ু ও জীববৈচিত্র্য বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা, বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হতে হবে;
*সর্বশেষ পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে;
*স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে;
*পূর্বে ইন্টার্নশিপ করলে পুনরায় আবেদন করতে পারবেন না;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২৯ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট