ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১ AM
নিহত স্কুলছাত্র

নিহত স্কুলছাত্র © ফাইল ফটো

লক্ষ্মীপুর জেলা মৎস্য কার্যালয়ের সামনের সড়কে ট্রাকচাপায় প্রান্ত (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রান্ত বিসিক এলাকার খলিফা বাড়ির আবুল খায়েরের ছেলে। সে নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়া জানান, প্রান্ত লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্ব দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছে একটি যাত্রীবাহী বাস অতিক্রম করতে গেলে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই সোহেল।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬