তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২১ PM
নাঈম কাজী

নাঈম কাজী © ফাইল ফটো

তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম নাঈম কাজী (২৪) উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে। মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

মামলার বিবরণে জানা যায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারি ওই তরুণীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে ধর্ষণ করেন। পরে তরুণীর বাবা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। এরপর পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে নাইম কাজীকে গ্রেফতার করে।

আরও পড়ুন: গণহারে এমপিও ফাইল রিজেক্ট, শিক্ষকদের ক্ষোভ

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে ছাত্রলীগ নেতা নাঈমকে গ্রেফতার করা। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বলেন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীর বিরুদ্ধে যদি ধর্ষণ এবং অপহরণের বিষয়টা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দল থেকে তাকে বহিষ্কার করা হবে।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬