বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হতেই কলেজছাত্রীর আত্মহত্যা

১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৮ AM
নববধূ

নববধূ © প্রতীকী ছবি

বিয়ের তিনদিন পরই লক্ষ্মীপুরে সোনিয়া আক্তার (২০) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। বিয়ের পর থেকে সে বাবার বাড়িতেই বসবাস করছিল।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের হাওলাদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি কেউ।

সোনিয়া ওই এলাকার আবু তাহেরের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) পারিবারিকভাবে তার বিয়ে হয়।

প্রতিবেশী ও স্বজনরা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের রেদোয়ান হোসেন রুবেলের সঙ্গে গেল শনিবার পারিবারিকভাবে তার বিয়ে হয়। ঘটনার দিন সকালে তিনি স্বামীর সাথে মোবাইলে কথা বলেছে এবং বাড়ির লোকজনের সাথে স্বাভাবিক ছিল। কিন্তু পরিবারের অগোচরে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে অবস্থান নেয়। দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ওই ঘরের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া চাদর কেটে তার মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, সোনিয়া আত্মহত্যা করেছে বলেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence