স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, বাবা আটক

০৯ জানুয়ারি ২০২২, ০৪:১১ PM
প্রতীকী

প্রতীকী © প্রতীকী ছবি

রংপুর মহানগরীর মাহিগঞ্জে স্কুল পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তরুণের সঙ্গে প্রেম বিষয় নিয়ে বাবা শাসন করে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত ওই ছাত্রীর নাম ইয়াসমিন আক্তার কবিতা।  ১৫ বছর বয়সী এ তরুণী মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত।  উপজেলার বীরভদ্র বালাটারি গ্রামের ইউসুফ আলীর মেয়ে তিনি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা, রাতে বৈঠক

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার এসআই আশরাফ আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি ইয়াসমিন আক্তার কবিতা এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়েছে। এ নিয়ে শনিবার রাতে তাকে মারধর করে তার বাবা।

তিনি আরও বলেন, সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে কবিতার মা চিৎকার করেন। পরে এলাকাবাসী এসে মরদেহ নামিয়েছে। আমরা মরদেহ থানায় এনেছি। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন:  দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবি ভর্তিচ্ছুদের, যা বললেন শিক্ষামন্ত্রী

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।  ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence