রাজধানীতে ছিনতাইয়ের কবলে ছাত্রলীগের ৪ কর্মী

০২ জানুয়ারি ২০২২, ০৩:২৭ PM
আহত নেতাকর্মীরা

আহত নেতাকর্মীরা © সংগৃহীত ছবি

নববর্ষের দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের চার কর্মী। আহত চার কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী) রাত ১ টার দিকে নবীনগর ও নবোদয় হাউজিং এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘সন্ত্রাসীকে চিনে রাখুন’— ছাত্রলীগ নেতার ছবি পোস্ট করে সুবাহ

আহত ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন- মিজান (২৬), নাদিম (২৭), শফিক (৩০) ও রবিন (২৫)।

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়মান ওয়াসেফ অমিক বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে একটি দাওয়াত শেষে আমিসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল এবং প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলাম। আমাদের প্রাইভেটকার মোহাম্মদপুরের নবীনগর ও নবোদয় হাউজিং এলাকার বেড়িবাঁধের ওপর আসার পর আমার গাড়িটি সামনে চলে যায়।

এ সময় পেছনে থাকা মোটরসাইকেলের ওপর কয়েকজন অস্ত্রধারী ছিনতাইকারী পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে মোটরসাইকেলে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী ধারাল অস্ত্রের আঘাতে আহত হন। খবর পেয়ে আহত নেতাকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন:বামজোট নেতাকর্মীদের কলিজা ছিঁড়ে ফেলবেন ছাত্রলীগ সভাপতি

আয়মান ওয়াসেফ অমিক আরও বলেন, একজনের শরীরে ৩৮টি সেলাই দেওয়া হয়েছে। হামলা করে আমাদের অনেক নেতাকর্মীর টাকা-পয়সা ও মোবাইল ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় আমরা ছিনতাইকারীদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, এমন একটি অভিযোগ থানায় এসেছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
close