ঝটিকা সফরে প্রতিমন্ত্রী

৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী

০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ PM
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম © সংগৃহীত

নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করতে হঠাৎ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) গিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এরপর সকাল ৯টা বাজতেই অফিসের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। তখন উপস্থিতির হিসাব নিয়ে দেখা যায়, অন্তত ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী তখনো অফিসে প্রবেশ করেননি।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরাসরি এলজিইডি কার্যালয়ে উপস্থিত হন।

সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দিয়ে উপস্থিতি যাচাই কার্যক্রম শুরু হয়। গেট বন্ধ হয়ে যাওয়ার পর অনেক কর্মকর্তা-কর্মচারী বাইরে আটকা পড়েন। পরে তারা জানতে পারেন, নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতে এই আকস্মিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় প্রতিমন্ত্রী নিজেই গেটের বাইরে দাঁড়িয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ভেতরে পাঠানো প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিতির তথ্য সংগ্রহ করেন।

পরে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে প্রবেশ করেননি, যা দাপ্তরিক শৃঙ্খলার ক্ষেত্রে উদ্বেগজনক।

তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব পর্যায়ের কর্মকর্তারা নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ করছেন। সেই তুলনায় বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে সময়ানুবর্তিতার ঘাটতি গ্রহণযোগ্য নয়।

এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে আকস্মিক পরিদর্শন চালানো হবে জানিয়ে মীর শাহে আলম বলেন, উপস্থিতির ব্যত্যয় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950