ঢাকায় মার্কিন দূতাবাস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা

০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ PM
ঢাকায় মার্কিন দূতাবাস

ঢাকায় মার্কিন দূতাবাস © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় গিয়ে ডিগ্রি নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস। কেউ এ ধরনের কাজে জড়িত হলে তার বিরুদ্ধে ভবিষ্যতে দেশটিতে প্রবেশ বন্ধের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, মনে রাখবেন: যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। 

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা

অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলেও জানানো হয়েছে বার্তায়।

লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬
মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদী, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬