ইরান থেকে বিধ্বস্ত এফ-১৫ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ AM
এফ-১৫

এফ-১৫ © সংগৃহীত

ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযান তাদের জন্য ছিল বেশ ঝুঁকিপূর্ণ ও লড়াইপূর্ণ। রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরাকে এক যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এখনো জানা যায়নি, দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে নাকি মৃত অবস্থায়।

গত শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই বিমানে দুইজন ক্রু থাকেন— একজন পাইলট এবং অন্যজন অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে। বিমান ভূপাতিত হওয়ার দিনই এক ক্রুকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দ্বিতীয় ক্রুকে উদ্ধার করতে তারা সরাসরি ইরানের এলাকায় অভিযান চালায়। রোববার জানা গেছে, সেই দ্বিতীয় ক্রুকেও সফলভাবে উদ্ধার করা হয়েছে।

ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬