কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

২৮ ডিসেম্বর ২০২১, ০৮:১০ PM
মোহাম্মদ আশিক

মোহাম্মদ আশিক © সংগৃহীত ছবি

কক্সবাজার শহরে কলাতলীর হোটেল-মোটেল জোনে আবাসিক হোটেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুই দিন জিম্মি রেখে ধর্ষণের মামলায় অভিযুক্ত মূলহোতা আশিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

গতকাল সোমবার রাত ও মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ও র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস জানিয়েছেন, কক্সবাজার শহরে স্কুল শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ‘ভালো থেকো প্রিয়’ স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

এদিকে র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, গ্রেপ্তার মোহাম্মদ আশিক কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। এর আগেও তাঁর বিরুদ্ধে ফাঁদে ফেলে কিশোরী ধর্ষণের অভিযোগ আছে। আশিক কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে সংঘবদ্ধ ধর্ষণ

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়িতে ফেরার সময় মো. আশিকসহ ৩/৪ জন যুবক জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে (ভুক্তভোগী ছাত্রী) শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত মমস্ গেস্ট হাউজে নিয়ে যায়। ওই স্কুলছাত্রীকে হোটেলটিতে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ জনসহ নয়জনকে আসামি করে মামলা করেন।

স্থানীয় প্রশাসন গুলোতে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমী…
  • ০১ এপ্রিল ২০২৬
গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
  • ০১ এপ্রিল ২০২৬
বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence