বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর

০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ PM
সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সমঝোতা স্মারক স্বাক্ষরিত © সংগৃহীত

ক্রীড়া উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত সোমবার (৩০ মার্চ) চীনের বেইজিং শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিকেএসপির পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বিএসইউ’র পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাং জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে ক্রীড়াবিদ প্রশিক্ষণ, কোচ উন্নয়ন, স্পোর্টস সায়েন্স এবং গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া খাত আন্তর্জাতিক মানের জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬