মেয়েদের বিভিন্ন খেলা ও জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ দেবে বিকেএসপি ও মহিলা ক্রীড়া সংস্থা

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ PM
মেয়েদের বিভিন্ন খেলা ও জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ দেবে বিকেএসপি ও মহিলা ক্রীড়া সংস্থা

মেয়েদের বিভিন্ন খেলা ও জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ দেবে বিকেএসপি ও মহিলা ক্রীড়া সংস্থা © সৌজন্যে প্রাপ্ত

ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও মহিলা ক্রীড়া সংস্থা যৌথভাবে মেয়েদের জন্য ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, সাঁতার এবং জিমন্যাস্টিকসের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স পরিচালনা করবে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষ্যে বিকেএসপি ও মহিলা ক্রীড়া সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতার ভিত্তিতে তৃণমূল পর্যায়ের মহিলাদের ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং সাফল্য নিশ্চিত করতে এই ফাউন্ডেশন ট্রেনিংয়ের আয়োজন করা হবে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল ইসলাম এনডিসি, পিএইচডি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডির কার্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান পিএসসি এবং সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে …
  • ১০ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি কখন
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট থেকে ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবি…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950