ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা আমিনুল হকের

০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ PM
আমিনুল হক

আমিনুল হক © সংগৃহীত

দেশের ক্রীড়া অঙ্গনের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। তবে এবার দেশের ক্রীড়াবিদদের জন্য একটি স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছেন সাবেক জাতীয় ফুটবলার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্ববায়ক আমিনুল হক।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সভায় আমিনুল হক বলেন, এই সংগঠনের কাজ হবে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেওয়া। আপনাদের দলীয় কোনো রাজনীতিতে জড়াতে হবে না। আপনারা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেন। তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।

তিনি এ-ও জানান, দেশের ক্রীড়াবিদদের জন্য একটি পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রশিক্ষিত ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং খেলোয়াড়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে, যাতে তারা শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানে গড়ে উঠতে পারেন।

এর আগে, সকাল ১১টায় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা-১৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া আমিনুল হক।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬