নারীসহ রাত কাটাতে পুলিশি পাহারা চাইলেন ‘ভুয়া জজ’, অতঃপর...

০১ এপ্রিল ২০২৬, ১২:১৯ PM
আটক ভুয়া জজ

আটক ভুয়া জজ © টিডিসি সম্পাদিত

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ রাত কাটানোর জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি; পুলিশের তীক্ষ্ণ বুদ্ধিতে ধরা পড়েছেন সেই ‘ভুয়া জজ’। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থানায় অবস্থানকালে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সৈয়দ জিয়া এক নারীসহ ঈশ্বরদী থানার ওসির কক্ষে উপস্থিত হন। সেখানে তিনি নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। পরিচয় দেওয়ার পর তিনি ওসির কাছে অনুরোধ করেন যেন এক নারীসহ তাকে পুলিশি পাহারায় রাত যাপনের ব্যবস্থা করে দেওয়া হয়। তবে তার কথা বলার ধরন ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা।

সন্দেহ দানা বাঁধলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। কয়েক দফা যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন। ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যেই তিনি থানায় অবস্থান করছিলেন। এদিকে জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে তার সাথে থাকা ওই নারী কৌশলে দ্রুত থানা থেকে সটকে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক সৈয়দ জিয়া আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগে তিনি চাকরি হারান। এরপর থেকেই তিনি বিভিন্ন স্থানে ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, অভিযুক্ত ব্যক্তিকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬