ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্যবস্থা

০১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ PM
অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান © সংগৃহীত

রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক এই অভিযানে দখলকারীদের শুধু সতর্ক করে ফুটপাত থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান শেষে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল এসব তথ্য জানান। 

তিনি বলেন, ‘এখানকার ফুটপাতে যাদের দোকান রয়েছে, সেসবের সঙ্গে বহু মানুষের রুটি-রোজগার ও জীবিকা জড়িত। তাই তাদের মানবিক দিক ও জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে প্রথম দফায় শুধু বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা দোকানের সামনের অংশ অবৈধভাবে বাড়িয়েছে (এক্সটেনশন), কেবল সেগুলোই উচ্ছেদ করা হয়েছে।’

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরও জানান, ‘আজকের অভিযানে তাদের মূলত কাউন্সেলিং করা হয়েছে এবং নিজের ভালোয় নিজেদেরই চলে যাওয়ার জন্য বোঝানো হয়েছে। তবে ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতেও এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং এখানে সার্বক্ষণিক কঠোর তদারকি বজায় রাখা হবে। প্রথমবার শুধু সতর্ক করা হলেও একই জায়গায় দ্বিতীয়বারের মতো কেউ যদি আবার দোকান নিয়ে বসে কিংবা এক্সটেনশন করে, তবে আর কোনো ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে সরাসরি কঠোর অ্যাকশনে যাবে ডিএমপি এবং আইন অমান্যকারীদের বড় অঙ্কের জরিমানা ও মালামাল জব্দ করা হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬