সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন

০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ PM
বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। মূল বক্তব্য উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মোঃ আনোয়ারুল ইসলাম। সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬