পটুয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

১৪ ডিসেম্বর ২০২১, ১১:৩২ AM
প্রীতীকী ছবি

প্রীতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীতে দশম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষকরা ভিডিও ধারণ করে সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করা করেছে।

গ্রেফতারকৃতরা- কামরুল আকন (২৬) ও হাবিব আকন (৩০)। তাদের বাড়ি দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে এবং সম্পর্কে তারা ভুক্তভোগীর চাচা ও চাচাতো ভাই।

আরও পড়ুন- লটারিতে নাম তুলেই শ্রদ্ধা জানালেন ছাত্রীরা, ঢাবিতে ক্ষোভ  

স্থানীয়রা জানায়, দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণীতে পড়ুয়া ভুক্তভোগীকে একই বাড়ির আবদুল হক আকনের বখাটে ছেলে কামরুল (২৬) বেশ কিছুদিন যাবত উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় কামরুল তার ওপর ক্ষুব্ধ ছিল। শনিবার বিকেলে ঘরের অপর সদস্যরা ওই শিক্ষার্থীকে একাকী ঘরে রেখে বাইরে গেলে কামরুল আকন, হাবিব আকনসহ ৪/৫ জন সহযোগী ওই শিক্ষার্থীর বসতঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তারা ধর্ষণের ভিডিও দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা নূরজাহান বেগম দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতেই ওই দুইজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন- ৩৩৪ আসনের বিপরীতে মেডিকেলের প্রথম মাইগ্রেশন

দুমকি থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে দুই বখাটেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। তিনি বলেন, পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত উভয়কে জেল হাজতে পাঠিয়েছে। এ ব্যাপারে পরব‌র্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence