সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক

০১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ PM , আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স-মাস্টার্সের ১৭৬ জন শিক্ষককে এমপিওভুক্তির আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি মাদ্রাসায় অনার্স-মাস্টার্স পর্যায়ের কর্মরত ১৭৬ (একশত ছিয়াত্তর) জন শিক্ষককে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ এর অনুচ্ছেদ ৬.১ এর গ(i) নং ধারার শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সফটওয়্যারে এমপিও আবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নির্দেশনার অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ/মাদ্রাসা), সচিবের একান্ত সচিব এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীর কাছে পাঠানো হয়েছে।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬