ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে

০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ PM
আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু

আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু © সংগৃহীত

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার। তিনি বলেন, গ্রেপ্তারের পর আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান।

এর আগে, বুধবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তারের তথ্য জানান তদন্ত কর্মকর্তা রাশিদুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর টিএসসিতে গিটার ক্লাস চলাকালে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়, যোগাযোগ বন্ধ হয়। জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা ছিল। ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জাহিদ তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কথা হয় এবং বাসায় যেতে বলে। সন্ধ্যায় গুলশানের জাহিদের বাসায় যান ওই ছাত্রী।

বাসায় যাওয়ার পর জাহিদ যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করে। এতে বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। ফলে তার মুখ, গলা ও মাথায় জখম হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ওই ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর গ্রেপ্তার হন জাহিদ। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9