যুক্তরাষ্ট্রে স্কুলে সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত

০১ ডিসেম্বর ২০২১, ০৮:৪৯ AM
বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর

বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে ১৫ বছর বয়সী এক ছাত্রের গুলিতে তার তিন সহপাঠী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত তিনজনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুইজন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে অভিযুক্ত ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে এবং এসময় সে ১৫ থেকে ২০টি গুলিবর্ষণ করে। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি।

যে স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে সেটি মিশিগানের অক্সফোর্ড শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অক্সফোর্ড শহরটি অবস্থিত।

বন্দুক হামলার ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। এর পাঁচ মিনিটের মধ্যে অভিযুক্ত হামলাকারী আত্মসমর্পণ করে। কর্মকর্তারা বলছেন, হামলাকারী ওই শিক্ষার্থী একই স্কুলের শিক্ষার্থী।

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ
  • ০২ মার্চ ২০২৬
বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত
  • ০২ মার্চ ২০২৬
ডাকসুর উদ্যোগে ঢাবির ১২০০ নারী শিক্ষার্থী নিয়ে গণ ইফতার অনু…
  • ০২ মার্চ ২০২৬
গরুর মাংস দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ইফতার বয়কটের ‘হুঁশিয়ারি’ …
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, ফের বহিষ্কার যুবদল নেতা রুবেল সরকার
  • ০২ মার্চ ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংসের দাবি যুক্তরা…
  • ০২ মার্চ ২০২৬