প্রবেশপত্র আনতে কলেজে মা, ঘরে ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

২৭ নভেম্বর ২০২১, ১১:১৭ PM
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে © সংগৃহীত

গলায় ফাঁস দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় তুলি হালদার (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তুলি। তিনি উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের আন্দ্রীয় হালদারের মেয়ে এবং সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের কারিগরি (বিএম) শাখার প্রথম বর্ষের ছাত্রী।

তুলি হালদারের মা মরিয়ম হালদার বলেন, তুলি পরীক্ষার প্রবেশপত্র আনার জন্য কলেজে যেতে চাইলে আমি ওকে বাড়িতে থাকতে বলি এবং আমি কলেজে প্রবেশপত্র আনতে যাই। পরে শুনতে পাই, আমার মেয়ে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছি।

ওই বাড়ির লোকজন আগৈলঝাড়া থানায় খবর দিলে পুলিশ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আগৈলঝাড়া থানার এসআই মো. আলী হোসেন বলেন, তুলি হালদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence